Jammu-Kashmir | জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম ২ জইশ জঙ্গি!

Thursday, September 17 2026, 3:57 am
Jammu-Kashmir | জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম ২ জইশ জঙ্গি!
highlightKey Highlights

উধমপুর জেলার সোহান এলাকার জঙ্গলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নিকেশ হল দুই পাক মদতপুষ্ট জইশ-ই-মহম্মদ জঙ্গি।


জম্মু ও কাশ্মীরে ফের যৌথ বাহিনীর বড় সাফল্য। উধমপুর জেলার সোহান এলাকার জঙ্গলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নিকেশ হল দুই পাক মদতপুষ্ট জইশ-ই-মহম্মদ জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে রাষ্ট্রীয় রাইফেলস, প্যারা স্পেশাল ফোর্সেস ও কাশ্মীর পুলিশ যৌথভাবে এলাকা ঘিরে চিরুনি তল্লাশি শুরু করে। জঙ্গল ঘেরাও দেখে জঙ্গিরা সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলে পাল্টা জবাব দেয় বাহিনী। রাতভর চলা তীব্র এনকাউন্টারে ভোরের দিকে দুই জঙ্গি খতম হয়। মৃতদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। সম্প্রতি ডোডাতেও এক জইশ জঙ্গি নিকেশ হয়েছিল। ভূস্বর্গে পরপর জঙ্গি দমন অভিযানে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File