Rohingya | বঙ্গোপসাগরে ৫০০ রোহিঙ্গা নিয়ে ডুবে গেলো ২টি নৌকা! সকলেরই মৃত্যুর আশঙ্কা!

Thursday, July 16 2026, 11:22 am
Rohingya | বঙ্গোপসাগরে ৫০০ রোহিঙ্গা নিয়ে ডুবে গেলো ২টি নৌকা! সকলেরই মৃত্যুর আশঙ্কা!
highlightKey Highlights

বঙ্গোপসাগরে ডুবে গিয়েছে মায়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ৫০০ জনকে নিয়ে যাত্রা করা দুটি নৌকা।


বঙ্গোপসাগরে ডুবে গিয়েছে মায়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ৫০০ জনকে নিয়ে যাত্রা করা দুটি নৌকা। সম্ভাব্য এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)। রাষ্ট্রসংঘের দুই সংস্থার তথ্য অনুযায়ী, প্রথম নৌকাটিতে প্রায় ২৫০ জন যাত্রী ছিলেন। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই নৌকাটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে, প্রায় ২৮০ জন আরোহী নিয়ে চলা দ্বিতীয় নৌকাটি ৮ জুলাই মিয়ানমারের আয়েয়ারওয়াড়ি উপকূলের কাছে ডুবে যায় বলে খবর। যদিও এখনও পর্যন্ত সরকারি স্তরে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করা হয়নি, তবে রাষ্ট্রসংঘের আশঙ্কা, প্রাণহানির পরিমাণ অত্যন্ত বড় হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File