Uruguay Football Team | মাত্র ১৯৯ টাকায় মিলছে ভারত-উরুগুয়ে ম্যাচের টিকিট, মঙ্গলে ‘সিটি ট্যুর’ ফোরলানদের

Sunday, October 4 2026, 3:09 pm
Uruguay Football Team | মাত্র ১৯৯ টাকায় মিলছে ভারত-উরুগুয়ে ম্যাচের টিকিট, মঙ্গলে ‘সিটি ট্যুর’ ফোরলানদের
highlightKey Highlights

আগামী মঙ্গলবার উরুগুয়ে খেলবে এই ভারতের বিরুদ্ধেই। ইতিমধ্যেই ডিস্ট্রিক্ট অ্যাপে মাত্র ১৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ভারত বনাম উরুগুয়ে ম্যাচের টিকিট।


মঙ্গলবার মেগা ম্যাচ। তার আগেই অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিট। মাত্র ১৯৯ টাকাতে পাওয়া যাচ্ছে ভারত বনাম উরুগুয়ে ম্যাচের টিকিট। ডিস্ট্রিক্ট অ্যাপ ও ওয়েবসাইট খুললেই পাওয়া যাচ্ছে কমদামে ম্যাচ টিকিট। ১৯৯ টাকাতে পাওয়া যাবে C2 গ্যালারি। ইতিমধ্যেই শহরে পৌঁছেছেন উরুগুয়ের খেলোয়াড়রা। ম্যাচের আগে আজ দলকে সম্পূর্ণ বিশ্রাম দেন কোচ দিয়েগো ফোরলান। ছুটি পেয়ে ইডেন গার্ডেন্স, সেন্ট পলস ক্যাথিড্রাল, ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘরে দেখলেন রোনাল্ড আরাউহোরা। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে উরুগুয়ে লিখেছে, “ইডেন গার্ডেন্সে গিয়ে ভারতের বহুল প্রচলিত খেলা, ক্রিকেট খেললাম।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File