Noida Rape Case | ফিরল নির্ভয়া-কাণ্ডের ছায়া! নয়ডায় চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণ!

Monday, August 31 2026, 8:39 am
Noida Rape Case | ফিরল নির্ভয়া-কাণ্ডের ছায়া! নয়ডায় চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণ!
highlightKey Highlights

গ্রেটার নয়ডা থেকে দিল্লির কাশ্মীরি গেটগামী একটি বাসে একাদশ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বাস চালক ও কন্ডাকটরের বিরুদ্ধে।


ফিরল নির্ভয়া-কাণ্ডের ছায়া! গ্রেটার নয়ডা থেকে দিল্লির কাশ্মীরি গেটগামী একটি বাসে একাদশ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বাস চালক ও কন্ডাকটরের বিরুদ্ধে। অভিযোগের পরেই দু’জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।সূত্রে খবর, গত ৪ আগস্ট দিল্লির কাশ্মীরি গেট থানা এলাকায় ঘটনাটি ঘটে। মায়ের বকা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে দাদার কাছে যাওয়ার পথে ভুল জায়গায় নেমে পড়ে ওই কিশোরী। পরে একটি ফাঁকা স্লিপার বাসে উঠলে, পর্দায় ঢাকা বার্থের সুযোগ নিয়ে চালক ও কন্ডাক্টর তাকে খুনের হুমকি দিয়ে গণধর্ষণ করে। এরপর কাশ্মীরি গেটের কাছে নাবালিকাকে ফেলে রেখে চম্পট দেয় তারা। তদন্তে উঠে এসেছে, ওই স্লিপার বাসে বার্থগুলির সামনে পর্দা ছিল। ফলে বাইরে থেকে বাসের ভিতরে কী ঘটছে, তা দেখা যায়নি। একই সঙ্গে বাসটি যে দীর্ঘ পথ পেরিয়ে দিল্লিতে পৌঁছেছিল, সেই রুটের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ দায়ের হওয়ার পরে তদন্তে নেমে পুলিশ বাস চালক ও কন্ডাকটরকে উত্তর দিল্লির তিমারপুর এলাকার একটি পার্কিং লট থেকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে বাজেয়াপ্ত বাসটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File