Saudi Arabia | সৌদি আরবে সোফা তৈরির কারখানায় বিধ্বংসী আগুন লেগে মৃত্যু ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিকের!

Monday, August 10 2026, 7:33 am
Saudi Arabia | সৌদি আরবে সোফা তৈরির কারখানায় বিধ্বংসী আগুন লেগে মৃত্যু ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিকের!
highlightKey Highlights

সৌদি আরবে সোফা তৈরির কারখানায় বিধ্বংসী আগুন! অগ্নিকান্ডে মৃত্যু হলো ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিকের।


সৌদি আরবে সোফা তৈরির কারখানায় বিধ্বংসী আগুন! অগ্নিকান্ডে মৃত্যু হলো ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিকের। সূত্রের খবর, রবিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টে নাগাদ সৌদি আরবের রাজধানী রিয়াধের খোরদাম শহরের ওই সোফা কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয়। কারখানার ভিতরে থাকা শ্রমিকদের বেশ কয়েকজন আগুনে গুরুতরভাবে দগ্ধ হন। পরে তাঁদের মৃত্যু হয়। মৃতদের অধিকাংশই বাংলাদেশের নওগাঁ ও নাটোর জেলার বাসিন্দা বলে জানিয়েছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রক। ঘটনার খবর পাওয়ার পরে গভীর শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। জানিয়েছেন, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে ২৪ ঘণ্টা যোগাযোগ রাখছে। এদিকে, এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ কী, কারখানাটিতে অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি না এবং আগুন লাগার সময় শ্রমিকরা কী ভাবে আটকে পড়লেন, তা এখনও স্পষ্ট নয়। সৌদি কর্তৃপক্ষের তদন্তের পরই দুর্ঘটনার বিস্তারিত কারণ সামনে আসবে বলে মনে করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File