Shravani Mela | তারকেশ্বরের জন্য ১৫ কোটি অনুদান, জলযাত্রীদের উপর হেলিকপ্টার থেকে করা হবে পুষ্পবৃষ্টি!

Monday, July 13 2026, 9:53 am
Shravani Mela | তারকেশ্বরের জন্য ১৫ কোটি অনুদান, জলযাত্রীদের উপর হেলিকপ্টার থেকে করা হবে পুষ্পবৃষ্টি!
highlightKey Highlights

শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত রাস্তায় ৫ কিমি অন্তর ‘সেবা কেন্দ্র’ রাখা হবে।


শ্রাবণ মাসে তারকেশ্বরে শ্রাবণী মেলার আয়োজন করা হয়। এবার সেই মেলা উদ্বোধনে যাবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগেই একধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রথযাত্রা কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। সোমবার সেই অনুদান তাদের হাতে তুলে দেওয়া হল। ৬০টি রথযাত্রা কমিটিকে এদিন ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হচ্ছে বলে ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, মোট ১৫ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে তারকেশ্বরের জন্য। ওই তীর্থক্ষেত্রকে সাজানোর জন্য দেওয়া হচ্ছে অনুদান। সে সঙ্গে শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত রাস্তায় ৫ কিমি অন্তর ‘সেবা কেন্দ্র’ রাখা হবে। জলযাত্রীরা এতে উপকৃত হবেন। এছাড়া, আবহাওয়া ঠিক থাকলে প্রতি সোমবার এই জলযাত্রীদের উপর সরকারি হেলিকপ্টার থেকে গোলাপ বৃষ্টি করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File