Restaurant License Cancelled | পচা খাবার-বিষ রং, কলকাতার ১৪ টি রেস্তোরাঁ-মিষ্টির দোকান-হোটেলের লাইসেন্স বাতিল পুরসভার!
Thursday, September 10 2026, 4:06 am

Key Highlightsগতকাল যে যে রেস্তোরাঁর লাইসেন্স বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে- M/S Mist and Morels, শক্তি মিষ্টান্ন ভান্ডার ইত্যাদি।
আগেই কলকাতার ৪০টি রেস্তোরাঁর লাইসেন্স বাতিল হয়েছিল। এবার সেই তালিকায় জুড়লো আরও ১৪ টি রেস্তোরাঁ, মিষ্টির দোকান এবং হোটেল। কলকাতা শহরে খাদ্য সুরক্ষা অভিযান শুরু করেছে খাদ্য দফতর। ছোট দোকান থেকে বড় রেস্তোরাঁ পর্যন্ত নজরদারি চলছে। খাদ্য সুরক্ষা দপ্তরের দাবি, অপারেশন চলাকালীন পচা খাবার, বিষাক্ত রং এবং অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ মিলেছে। গতকাল যে যে রেস্তোরাঁর লাইসেন্স বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে- M/S Mist and Morels, শক্তি মিষ্টান্ন ভান্ডার, শম্ভু অয়েল মিল, সোফিয়া হোটেল, SS এন্টারপ্রাইজ, দুর্গাপ্রসাদ চৌরাশিয়া, গিরিশ চন্দ্র দে, মিঠাই ভান্ডার, সাগর ফুট, মনোজ কুমার শাহ।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পৌরসভা
- খাদ্য সুরক্ষা
- খাদ্য দপ্তর
- খাদ্য


