130th Amendment Bill | এক মাস জেলে থাকলেই হারাতে হবে মন্ত্রীত্ব! বাদল অধিবেশনে নয়া বিল পাশের সম্ভাবনা
Thursday, July 2 2026, 6:25 am

Key Highlightsপাঁচ বছরের কারাদণ্ড হতে পারে এমন গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে কোনও প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী টানা ৩০ দিন বিচারবিভাগীয় হেফাজতে থাকলে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া যেতে পারে।
গত বছরই সংবিধানের ১৩০তম সংশোধনী বিল সংসদে পেশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিল এবারের বাদল অধিবেশনে পাশ হতে পারে বলে খবর। ১৭ জুলাই এই বিলের রিপোর্ট গ্রহণ করতে চলেছে যৌথ সংসদীয় কমিটি। রিপোর্টে বিতর্কিত সেই ধারাটি বহাল থাকতে পারে, যেখানে বলা হয়েছে, পাঁত বছরের কারাদণ্ড হতে পারে এমন গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে কোনও প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী টানা ৩০ দিন বিচারবিভাগীয় হেফাজতে থাকলে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া যেতে পারে। উল্লেখ্য, ২০ জুলাই শুরু হচ্ছে বাদল অধিবেশন। এই অধিবেশনেই বিলটি আলোচনা ও পাসের জন্য তোলা হতে পারে বলে খবর।
- Related topics -
- দেশ
- ভারত
- শীতকালীন অধিবেশন
- অমিত শাহ
- বর্ষাকাল


