Alipurduar | কুমারগ্রামে পাঁচ বছরের শিশুকে খুনের অভিযোগ ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে!

Thursday, November 19 2026, 2:23 pm
Alipurduar | কুমারগ্রামে পাঁচ বছরের শিশুকে খুনের অভিযোগ  ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে!
highlightKey Highlights

আলিপুরদুয়ারের কুমারগ্রামে প্রতিবেশী পাঁচ বছরের শিশুকে ভোজালি দিয়ে খুন করে রায়ডাক নদীর ধারে লেবু বাগানে লুকিয়ে রাখার অভিযোগে ১৩ বছরের এক কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ।


আলিপুরদুয়ারের কুমারগ্রামে প্রতিবেশী পাঁচ বছরের শিশুকে ভোজালি দিয়ে খুন করে রায়ডাক নদীর ধারে লেবু বাগানে লুকিয়ে রাখার অভিযোগে ১৩ বছরের এক কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছে। খেলা নিয়ে মতান্তরের জেরে খুন বলে প্রাথমিক দাবি উঠলেও তদন্তকারীরা তা নিয়ে সন্দিহান। বুধবার রাতে মায়ের অভিযোগের ভিত্তিতে কিশোরকে জেরা করে খুনের কথা জানা যায় এবং দেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, স্কুলছুট ওই কিশোর মামার বাড়িতে থাকত। তার মা সংসার ছেড়েছেন এবং বাবা কারাবন্দি। অনুতাপহীন ওই কিশোর আরও খুনের ইচ্ছা প্রকাশ করায় স্তম্ভিত পুলিশ। পুলিশ সুপার অমিতকুমার সাউ জানান, অভিযুক্তের ব্রেইন ম্যাপিং ও মনোরোগ বিশেষজ্ঞদের দিয়ে কাউন্সেলিং করানো হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File