Jharkhand | ঝাড়খণ্ডের রাজারাপ্পায় পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত ১৩, আহত ১!
Sunday, November 29 2026, 2:24 am

Key Highlightsশনিবার রাত ২টো নাগাদ ঝাড়খণ্ডের রামগড় জেলার পানকির কাছে ৩৩ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ১ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাত ২টো নাগাদ ঝাড়খণ্ডের রামগড় জেলার পানকির কাছে ৩৩ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ১ জন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের নালন্দা জেলার জাংহারো গ্রামের ১৪ জন স্করপিও গাড়িতে করে রাজারাপ্পা মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছে। গাড়িটি সম্পূর্ণ দুমড়ে গিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। এক মাস আগে খুঁটি জেলায় ৭ জনের মৃত্যুর ঘটনার পর এই দুর্ঘটনায় সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
- Related topics -
- দেশ
- ঝাড়খন্ড
- গাড়ি দুর্ঘটনা


