Rath Yatra Stampede | পুরীতে রথযাত্রায় পদপিষ্ট ১২০ পুণ্যার্থী! একজনের মৃত্যুর আশঙ্কা!
Thursday, July 16 2026, 12:09 pm

Key Highlightsপুরীর রথযাত্রায় পুণ্যার্থীর ঢলে রথযাত্রা চলাকালীন পদপিষ্ট হয়েছেন বহু মানুষ।
আনন্দের উৎসবে বিপর্যয়। পুরীর রথযাত্রায় পুণ্যার্থীর ঢলে রথযাত্রা চলাকালীন পদপিষ্ট হয়েছেন বহু মানুষ। সূত্রের খবর, এই দুর্ঘটনায় অন্তত ১২০ জন পদপিষ্ট হয়েছেন। একজনের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আজ পুরীতে রথযাত্রা শুরুর পরই গ্রান্ড রোডের কাছে এই অঘটন ঘটে। জগন্নাথ দেবের রথের রশি টানতে গিয়ে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি শুরু হয়। এর জেরেই প্রবল বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং পদপিষ্ট হন ভক্তরা। জানা গিয়েছে, অন্তত ১২০ জন পুণ্যার্থী পদপিষ্ট হয়েছেন ভিড়ে চাপে। শয়ে শয়ে মানুষের দমবন্ধ হয়ে আসার মতো পরিস্থিতির মুখে পড়েন। ইমার্জেন্সি টিম গিয়ে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে পুরী মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। প্রসঙ্গত, গত বছরও পুরীতে রথযাত্রার সময় পদপিষ্টের ঘটনা ঘটেছিল। বেশ কয়েকজন আহত হয়েছিলেন।


