GI Tag | বড় সাফল্য বাংলার, একসঙ্গে জিআই স্বীকৃতি পশ্চিমবঙ্গের ১২টি ঐতিহ্যবাহী পণ্যে!

Key Highlightsভারত সরকারের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) রেজিস্ট্রির তালিকায় একসঙ্গে রাজ্যের ১২টি ঐতিহ্যবাহী পণ্য ও শিল্পের নাম অন্তর্ভুক্ত হয়েছে।
ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতির ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করল পশ্চিমবঙ্গ। ভারত সরকারের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) রেজিস্ট্রির তালিকায় একসঙ্গে রাজ্যের ১২টি ঐতিহ্যবাহী পণ্য ও শিল্পের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এর ফলে এই পণ্যগুলির মৌলিক পরিচয় আইনগত সুরক্ষা পেল। নতুন জিআই স্বীকৃতি পাওয়া পণ্যের তালিকায় রয়েছে বীরভূমের শান্তিনিকেতনের বাটিক ও শান্তিনিকেতনের একতারা, বাঁকুড়ার বেলিয়াতোড়ের মেচা সন্দেশ, হটোগ্রামের শাঁখা শিল্প, বিক্রমপুরের বেঙ্গল সিঙ্গিং বোল, হুগলির বলাগড়ের নৌকা ও জনাইয়ের মনোহরা, কলকাতার ঐতিহ্যবাহী কলকাত্তি গয়না, পুরুলিয়ার লাক্ষা, মুর্শিদাবাদের সিল্ক, মালদহের আশাপুরের বেগুন এবং পূর্ব বর্ধমানের কাঠের পুতুল।এছাড়াও আরও তিনটি ঐতিহ্যবাহী পণ্যের আবেদন এখনও বিবেচনাধীন রয়েছে। এগুলি হল মালদহের নবাবগঞ্জের বেগুন, পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের বাবরশা মিষ্টি এবং শান্তিনিকেতনের আলপনা। খুব শীঘ্রই এই পণ্যগুলিও জিআই স্বীকৃতি পাবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- জিআই ট্যাগ
- বীরভূম
- শান্তিনিকেতন
- বাঁকুড়া
- হুগলি
- শহর কলকাতা
- পুরুলিয়া
- মুর্শিদাবাদ
- মালদহ
- পূর্ব বর্ধমান


