Rafale Fighter Jet | ভারতের বায়ুসেনায় যুক্ত হতে চলেছে ১১৪টি রাফাল! ৯০টি তৈরী হবে ভারতেই!

Tuesday, May 26 2026, 3:14 pm
Rafale Fighter Jet | ভারতের বায়ুসেনায় যুক্ত হতে চলেছে ১১৪টি রাফাল! ৯০টি তৈরী হবে ভারতেই!
highlightKey Highlights

১১৪টি রাফাল কেনার জন্য লেটার অফ রিকোয়েস্ট ফাইনাল করেছে ভারত।


আরও শক্তি বাড়তে চলেছে ভারতের বায়ুসেনার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১১৪টি রাফাল কেনার জন্য লেটার অফ রিকোয়েস্ট ফাইনাল করেছে ভারত। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেটা ফ্রান্সে পাঠানো হতে পারে। যদি সব ঠিক থাকে, তাহলে ভারতের বায়ু সেনায় যুদ্ধ বিমানের সংখ্যা বাড়তে চলেছে। সূত্রের খবর, ১১৪টির মধ্যে ৯০টি রাফাল ভারতেই তৈরি হবে। রাফাল প্রস্তুতকারক ফ্রান্সের সংস্থা দাসোঁ এভিয়েশন এবং ভারতীয় একটি সংস্থা যৌথ উদ্যোগে রাফাল তৈরি করবে। বাকিগুলি সম্পূর্ণ প্রস্তুত হয়েই ভারতে আসবে। এদিকে, ভারতীয় নেভিও আগামী কয়েক বছরের মধ্যে নৌবাহিনীতে বিশেষ ধরনের রাফাল অন্তর্ভুক্ত করতে চলেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File