ISRO | ইসরো থেকে স্বেচ্ছাবসর নিয়েছেন ১০০ বিজ্ঞানী, চাপে পড়ে নিয়মে বদল আনল কেন্দ্র!

Thursday, July 16 2026, 10:55 am
ISRO | ইসরো থেকে স্বেচ্ছাবসর নিয়েছেন ১০০ বিজ্ঞানী, চাপে পড়ে নিয়মে বদল আনল কেন্দ্র!
highlightKey Highlights

সম্প্রতি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো থেকে স্বেচ্ছাবসর নিয়েছেন ১০০ জন বিজ্ঞানী।


সম্প্রতি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো থেকে স্বেচ্ছাবসর নিয়েছেন ১০০ জন বিজ্ঞানী। এরপরই স্বেচ্ছাবসর সংক্রান্ত নিয়মে বদল আনল কেন্দ্র। ১৪ জুলাই নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় মহাকাশ বিভাগ জানিয়েছে ‘গগনযান’ এবং অন্যান্য ‘গুরুত্বপূর্ণ মিশন’-এর সঙ্গে যুক্ত ‘গ্রুপ-এ’ পর্যায়ের বিজ্ঞানী ও কারিগরি কর্মীদের ঢালাও ইস্তফা গ্রহণ করা হবে না। এত দিন ইসরোর বিভিন্ন সেন্টারের ডিরেক্টররাই বিজ্ঞানীদের ইস্তফা গ্রহণ করতে পারতেন। নয়া নির্দেশিকায় তাঁদের সেই ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এ বার থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কেবল কেন্দ্রীয় মহাকাশ বিভাগ। বিশেষ ভাবে ওই নির্দেশিকা পাঠানো হয়েছে ইউআর রাও স্যাটেলাইট সেন্টার এবং বিক্রম সারাভাই স্পেস সেন্টারে। যেহেতু ইসরোর এই দুই সেন্টার থেকে সবচেয়ে বেশি বিজ্ঞানী কাজ থেকে অব্যহতি নিয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File