100 Days Work | ১ জুন থেকেই রাজ্যজুড়ে শুরু হচ্ছে ১০০ দিনের কাজ, বাদ কেবল এই দুই জেলা!

Monday, May 25 2026, 4:24 pm
100 Days Work | ১ জুন থেকেই রাজ্যজুড়ে শুরু হচ্ছে ১০০ দিনের কাজ, বাদ কেবল এই দুই জেলা!
highlightKey Highlights

১ জুন থেকেই ‘ডবল ইঞ্জিনে’র বাংলায় শুরু হচ্ছে ১০০ দিনের কাজ। তবে ২ জেলায় আপাতত সেই নির্দেশ কার্যকরী হচ্ছে না।


রাজ্যে বিজেপি সরকার গঠন হতেই একাধিক নির্দেশ আসছে নবান্ন থেকে। এবার বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১ জুন থেকেই ‘ডবল ইঞ্জিনে’র বাংলায় শুরু হচ্ছে ১০০ দিনের কাজ। তবে ২ জেলায় আপাতত সেই নির্দেশ কার্যকরী হচ্ছে না। তৃণমূল সরকারের আমলে দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ জেলায় এই প্রকল্পে সব থেকে বেশি দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। সেই নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চাও হয়। সেই দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্যই আপাতত দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদে ১০০ দিনের প্রকল্প চালু হচ্ছে না। বাকি সব জেলাতেই এই প্রকল্প চালু হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File