Supreme Court | ১০০ দিনের বা ১২৫ দিনের কাজ মৌলিক অধিকার নয়, জনস্বার্থ মামলার শুনানিতে পর্যবেক্ষণ শীর্ষ আদালতের!

Saturday, August 22 2026, 10:32 am
Supreme Court | ১০০ দিনের বা ১২৫ দিনের কাজ মৌলিক অধিকার নয়, জনস্বার্থ মামলার শুনানিতে পর্যবেক্ষণ শীর্ষ আদালতের!
highlightKey Highlights

২০২০ সালে সমাজকর্মী অরুণা রায়, নিখিল দে এবং ললিত মাথুর ১০০ দিনের কাজে মজুরি দিতে দেরি হওয়া ও ন্যূনতম মজুরি না পাওয়ার অভিযোগ তুলে ওই মামলা করেছিলেন।


সাবেক ১০০ দিনের কাজ (মনরেগা) বা এখনকার ১২৫ দিনের কাজ (জিরামজি প্রকল্প)-এর মতো গ্রামীণ কর্মসংস্থার প্রকল্প গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা হতে পারে, কিন্তু তা কখনওই মৌলিক অধিকার নয়। জনস্বার্থে দায়ের হওয়া এক মামলার শুনানিতে এমনতাই জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট। ২০২০ সালে সমাজকর্মী অরুণা রায়, নিখিল দে এবং ললিত মাথুর ১০০ দিনের কাজে মজুরি দিতে দেরি হওয়া ও ন্যূনতম মজুরি না পাওয়ার অভিযোগ তুলে ওই মামলা করেছিলেন। সেই মামলায় প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ শুক্রবার বলেছে, সংবিধান কাজের অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেয়নি। সংবিধানে তাকে রাষ্ট্রের নির্দেশমূলক নীতির অধ্যায়ে (চতুর্থ অংশ) একে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা হিসেবেই ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সরকার এমন নীতি গ্রহণ করবে, যেখানে নির্দিষ্ট মজুরিতে কাজের নিশ্চয়তা দেওয়া হবে। তবে তা কখনওই কর্মসংস্থানের মৌলিক অধিকার বা তার সমতুল্য কিছু নয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File