Police Recruitment | ১ লক্ষ পুলিশকর্মী নিয়োগ হবে রাজ্যে! রেশন ভাতাও বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু!

Tuesday, July 28 2026, 2:59 pm
Police Recruitment | ১ লক্ষ পুলিশকর্মী নিয়োগ হবে রাজ্যে! রেশন ভাতাও বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী  শুভেন্দু!
highlightKey Highlights

রাজ্যে পুলিশের সংখ্যা বাড়াতে ধাপে ধাপে ১ লক্ষ পুলিশকর্মী নিয়োগ হবে।


মঙ্গলবার ভবানীভবন থেকে দুর্নীতি রুখতে সাধারণ মানুষের জন্য চারটি হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য। সেই সঙ্গে একাধিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যে পুলিশের সংখ্যা বাড়াতে ধাপে ধাপে ১ লক্ষ পুলিশকর্মী নিয়োগ হবে। পুলিশকর্মীদের জন্য মাসিক রেশন ভাতা বাড়িয়ে ২০০০ টাকা করার কথাও ঘোষণা করলেন শুভেন্দু। রাজ্যে পুলিশকর্মীর সংখ্যা যথেষ্ট কম জানিয়ে শুভেন্দু বলেন, “ধাপে ধাপে ১ লক্ষ পুলিশকর্মী নিয়োগ হবে রাজ্যে। ৪৭ হাজার শূন্যপদ আছে। OBC জট কাটিয়ে উঠতে পেরেছি। ১৪ হাজার কনস্টেবল কাজে যোগ দেওয়ার জন্য ট্রেনিং নিয়ে বসে আছেন। তাদের দুর্গাপুজোর আগেই কাজে ব্যবহার করতে পারব।” কেন্দ্রের NIA-র ধাঁচে রাজ্যে SIA (স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি) গঠনের সিদ্ধান্তের কথাও এদিন জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি জানান, “মহিলা পুলিশকর্মীদের বাড়ির কাছাকাছি পোস্টিংয়ের কথা বলেছি। ১৫ বছরের বেশি যাঁরা দূরের জেলায় কাজ করেছেন, তাঁদের কাছের জেলায় যাতে ফিরিয়ে আনা যায়, তার জন্য বলেছি।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File