Laskar-E-Taiba | কাশ্মীরে লস্কর ও টিআরএফ-কে অর্থসাহায্যের অভিযোগে গ্রেপ্তার ১০!
Friday, October 30 2026, 2:49 pm

Key Highlightsসোপিয়ান উপত্যকা থেকে লস্কর-ই-তৈবা এবং তাদের শাখা সংগঠন 'The Resistance Front' (TRF)-কে অর্থসাহায্যের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জম্মু-কাশ্মীরে বড়োসড়ো নাশকতার ছক বানচাল করল পুলিশ। সোপিয়ান উপত্যকা থেকে লস্কর-ই-তৈবা এবং তাদের শাখা সংগঠন 'The Resistance Front' (TRF)-কে অর্থসাহায্যের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে অনলাইন পেমেন্টের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির তহবিলে পাঠাতেন। সেই টাকা দিয়ে স্মার্টফোন ও অন্যান্য সামগ্রী কেনা হতো। কিছু সন্দেহজনক লেনদেনের ইতিহাস খতিয়ে দেখে এই অর্থপাচার চক্রের সন্ধান মেলে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানতে বর্তমানে তদন্ত চালাচ্ছে কাশ্মীর পুলিশ।
- Related topics -
- দেশ
- ভারত
- কাশ্মীর
- কাশ্মীর পুলিশ


