Humayun-Suvendu | উপনির্বাচনের ভোট মিটলেই হুমায়ুন কবীরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন, সরব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
Monday, September 21 2026, 8:42 am

Key Highlightsউপনির্বাচনের প্রচার বন্ধ রেখে বিতর্কিত মন্তব্য ও হিংসার উসকানি দেওয়ার অভিযোগে ভরতপুরের বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
উপনির্বাচনের প্রচার বন্ধ রেখে বিতর্কিত মন্তব্য ও হিংসার উসকানি দেওয়ার অভিযোগে ভরতপুরের বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ভোট মিটলেই হুমায়ুনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত নির্বাচন কমিশন ও পুলিশ-পর্যবেক্ষকদের। রেজিনগরের নির্দল প্রার্থী সইফুল ইসলাম গ্রেফতার হওয়ায় প্রচার না করার সিদ্ধান্ত জানান হুমায়ুন। তবে সেই ঘোষণাতেই তিনি বলেন, "ভোট লুঠ রুখতে গিয়ে খুন হলে হবে..."। রবিবার রাতে উত্তর দমদমে তপন শিকদারের মূর্তি উন্মোচনে গিয়ে শুভেন্দু বলেন, এই ধরনের হুমকির বিরুদ্ধে কমিশনের ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি উপনির্বাচনে প্রতিপক্ষের জামানত জব্দ হওয়ার দাবিও করেন তিনি।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- শুভেন্দু অধিকারী
- হুমায়ুন কবীর


